কুমিল্লার মুরাদনগর উপজেলার উলুমুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) ও একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এই ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকালে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে।
এসময় আশেপাশের পুকুর গুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান স্হানীয়দের মাধ্যমে শুনতে পেয়েছি খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.