কুমিল্লা সদর দক্ষিণের সীমান্তবর্তী ধনপুর এলাকা থেকে ভারতীয় ৯০টি মোবাইল ফোন ও ৩৪৮ পিছ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের যশপুর বিওপি’র টহলদল সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের ৫০০ গজ ভেতরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৯০টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ৩৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৮৬ হাজার ৮৬৮ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
লে. কর্নেল আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র সদস্যরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছে। দেশের অর্থনীতি রক্ষা ও অবৈধ পণ্য প্রবাহ বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.