
💘 মিথ্যার পাহাড় 💘
লেখকঃ ইউনুস উদ্দিন আহমেদ
কোথায় গেলে পাবো আমি,
সত্যের'ই সন্ধান
নামি-দামি শহরে নাই,
সত্যি কথার সম্মান।
সত্যি কাঁন্দে বসে একলা,
চোখ দুটো তার ভেজা
মানুষ রূপি দোপায়া জন্তু
এখন মিথ্যা বলে তাজা।
ভালো সম্মানিত লেবাস দিয়ে,
ঢেঁকে রাখে এঁরা অন্তর
গোপনে করে কলমের চুরি
ভাঙ্গে জবরদস্তি সত্যের হাঁড়ি।
জেনেশুনে চলছে যারা পাপের পথে,
কর্ম গুলো তাদের পচাঁ
হারাম খেয়ে মিথ্য বলছে
খোজে তারা মিথ্যা কথায় মজা।
ঘুরি ফিরি এথায় সেথায়
সত্যি খুঁজে বেড়াই
সত্যির বাড়ি তালা মা-রা
তারে মিথ্যায় করছে তাড়া।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.