সাভার পৌর এলাকার শিশুদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রিয় সমাজসেবক লায়ন মো. খোরশেদ আলম।
এ সময় তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করে শিশুদের স্বাস্থ্যসেবার মান ও টিকাদানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন তিনি।
পরিদর্শন শেষে লায়ন খোরশেদ আলম স্থানীয় জনগণের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩নং ওয়ার্ডের মসজিদ ও বিদ্যালয়ের মাঝামাঝি স্থানে একটি বড় ডাস্টবিন বিতরণ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন শহর গড়তে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। ডাস্টবিন ব্যবহারে সবাইকে সচেতন করতে পারলেই পরিবেশ দূষণ রোধ সম্ভব।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এলাকাবাসী জানান, লায়ন খোরশেদ আলম সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জনস্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয়।
লায়ন মো. খোরশেদ আলম বলেন, “আমি রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। শিশুদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ সাভার পৌর এলাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য শহরে পরিণত করবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.