কুমিল্লা সদর গোলাবাড়ি কেরানিনগর সীমান্ত এলাকা থেকে মালিবীহিন ৪০ হাজার পিস ইয়াবা উদ্বার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগরে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস অবৈধ ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিস্পত্তি করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.