রাজধানী পল্লবী থানা কালশি ফ্লাইওভারের উপর থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা (২০) ও অজ্ঞতনামা(১৮)দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(০৪ এপ্রিল)রাত রাত টার দিকে পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তাদের দু’জনকে নিয়ে আসা পথচারী রকি জানান, মিরপুরের পল্লবী কালশি ওভারব্রিজে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। আমরা দেখে তাদের দু’জনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহত দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.