রাজধানী পল্লবীর সড়ক দুর্ঘটনার নিহত দুই যুবকের পরিচয় সনাক্ত।নিহরা হলেন, মোঃ রিয়াদ গাজী (১৭), মোঃ তোফাজ্জল (১৯)।
শনিবার(০৫ এপ্রিল)সকালে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে তাদের দুজনের পরিচয় সনাক্ত করেন তাদের আত্মীয় ।
নিহত রিয়াদে চাচা আব্দুল্লাহ্ জানান,
আমার ভাই দুবাই প্রবাসী আমার ভাতিজা চাঁদপুরে একটি মাদ্রাসার পড়াশোনা করতো ঈদের ছুটিতে বন্ধু তোফাজ্জলের বাসায় ঢাকাতে ঘুরতে আসে।গতকাল দুই বন্ধু মোটরবাইক করে পল্লবীর কালশি ফ্লাইওভার উপর দিয়ে যাবার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার মোটরসাইকেল কে ধাক্কা দেয় এতে প্রাইভেট থেকে নিচে দুজনই পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,
আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলার জামানকান্দি গ্রামের মোঃবিল্লাল গাজীর সন্তান।রিয়াদরা চার ভাই বোন।
অপরদিকে তোফাজ্জলে ভাই নাঈম জানান আমার ভাই ক্যান্টনমেন্টের মানিকদি ই,এল, এফ,চাইল্ড স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মাগুরা গ্রামে রেনুমিয়ার সন্তান বর্তমানে ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকি।আমরা চার ভাই বোন তোফাজ্জল ছিল দ্বিতীয়।
পল্লবী থানার পুলিশের উপ-পরিদর্শক(এস আই) মোহাম্মদ আতিকুর রহমান জানান,
নিহত দুই যুবকের পরিবারে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।এই ঘটনায় প্রাইভেটকার চালককে আইনের আওতায় আনা হয়েছে এবং প্রাইভেট কার জব্দ করা হয়েছে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.