রাজধানীর নিউমার্কেট থানা নীলক্ষেতের গাউছিয়া মার্কেটের পাশে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে মোঃ সুজন (৩৫) নামের ভ্যানচালকের ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাইফ সারিয়া জানান, দিবাগত পৌনে তিনটার দিকে ব্যাটারি চালিত অটো ভ্যান চালিয়ে যাওয়ার সময় নীলক্ষেতের
গাউছিয়া মার্কেটের পাশে ব্যাটারি চালিত
অটো ভ্যান উল্টে মোঃ সুজন (৩৫) নামের গুরুতর আহত হন।পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে আজ সকালে তার মৃত্যু হয়।
নিহত সবুজের স্ত্রী সুমি জানান, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ব্যাটারি চালিত অটো ভ্যানচাল,আমি জানতে পেরেছি আমার স্বামী ভ্যান উল্টে গুরুত্ব গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা হাটিরিয়া
গ্রামে তোফাজ্জল হোসেনের সন্তান,বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি রতন সাহেবের গলির ১২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.