কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার একটি নির্মাণাধীন এক তলার ছাদে খেলা করার সময় বৈদ্যুতিক লাইনের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ আলী (০৫) নামের এক শিশুর মৃত্যু।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুর একটার দিকে ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করে।
নিহত ইউসুফ আলীর বাবা নাসির উদ্দিন জানান,আমার ছেলে দুপুরের দিকে বাসার নির্মাণাধীন এক তলার ছাদে খেলা করার সময় বাসার পাশে দিয়ে বৈদ্যুতিক লাইনের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্টে আমার ছেলে ইউসুফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকায়,আমার এক ছেলে এক মেয়ে মাদ্রাসা প্রথম শ্রেণীতে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.