মিরপুরের রূপনগরের ১০টি মরদেহ আজ ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে ছয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে আরো১০ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন,ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা হলেন, অজানা মহিলা (২৫), অজানা পুরুষ (৪০), অজানা পুরুষ (৩০), অজানা পুরুষ (২০), অজানা পুরুষ (২০), অজানা পুরুষ (২৬), অজানা পুরুষ (২৬), মুনা আক্তার (১৪), ফারজানা আক্তার (১৫) ও মুক্তা বেগম (৩০)।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টা থেকে প্রথম দফায় পাঁচটি ও পরে দফায় আরো পাঁচটি ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে লেকচারার ডাক্তার আয়শা পারভীন ।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মুখলেছুর রহমান জানান, আগুনের ঘটনায় ১৬টি মরদেহ মধ্যে ছয়টি মরদেহর ময়নতন্ত্র সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর)মরদেহে মধ্যে ছয়টি করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দশটির মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ দুই দফায় করা হয়। তিনি আরো জানান, ১০জনের মরদের মধ্যে অজানা মহিলা (২৫), অজানা পুরুষ (৪০), অজানা পুরুষ (৩০), অজানা পুরুষ (২০), অজানা পুরুষ (২০), অজানা পুরুষ (২৬), অজানা পুরুষ (২৬), মুনা আক্তার (১৪), ফারজানা আক্তার (১৫) ও মুক্তা বেগম (৩০)।আগের ছয়টি মরদেহ গুলোর পূর্ণ ঠিকানা পাওয়া গেছে,আজকের মরদেহ গুলোর, মুনা আক্তার, ফারজানা আক্তার, মুক্তা আক্তার, এই তিন নারীর ঠিকানা পাওয়া গিয়েছে।
এক দুই তিন নারীর ঠিকানা পাওয়া গিয়েছে,বাকি সাতজনের মধ্য এক নারীসহ সাত জনেই অজ্ঞাত রয়েছে।এর আগে ছয়টি মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এ নিয়ে ১৬ টি মরদেহ ময়নতন্ত্র সম্পন্ন ও ডিএনএ সংগ্রহ করা হয়েছে ও স্বজনের সঙ্গে ডিএনএ নমুনা সংগ্রহ করে লাশ হস্তর করা হবে বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.