একটি অনুষ্ঠান শেষ করে পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের ৭জন আহত হয়েছে।
নারায়ণগঞ্জের কাঁচপুর চারমুনা এলাকায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে ৭জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন,ছায়ারানী দাস (৫০), চায়না রানী দাস (৪৫), বাসন্তী রানী দাস (৫০)
অমূল্য দাস (৫২),বিশ্বনাথ দাস (৪৮),মেলানী রানী দাস (৪৫), ও সোয়া রানী দাস (০৭) তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের সবাই কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা ভাগিনা আকাশ চন্দ্র দাস জানান,আমরা সবাই কুমিল্লা নাগলবাদ এলাকার একটি অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে নারায়ণগঞ্জে কাঁচপুর চরমোনা এলাকা আসা মাত্রই উল্টো পথ থেকে আসা একটি বাস আমাদের পিকআপ ভ্যান কে ধাক্কা দিলে পিকআপ ভ্যান উল্টে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা আমাদের সবাই আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, আমাদের বাসা ডেমরা কায়েতপাড়া এলাকায়। আমরা সবাই একই পরিবারের সদস্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পিকআপ ভ্যানউল্টে একই পরিবারের শিশুসহ ৭জনকে ঢাকা মেডিকেলের জরুরি নিয়ে আসলে তাদের কে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.