রাজধানীর উত্তরার চার নং সেক্টর ১২ নম্বর রোড রেললাইনের পাশে থেকে অজ্ঞাতনামা (৩৫)এক যুবকের মরদেহ উদ্ধার।
শনিবার(১৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাসপাতালে নিয়ে আসা (পথচারী) শিপন জানান, সকালের দিকে উত্তরা চার নম্বর সেক্টর ১২ নম্বর রোডের রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে,তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক ভবঘুরে প্রকৃতির, য়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি,প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার পরনে ছিল একটি জিন্স প্যান্ট।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.