রাজধানীর মোহাম্মদপুর থানা ৬ নং রোডের ব্লক-বী একটি বাসায় স্ত্রীর উপর অভিমানে স্বামী মোঃ স্বপন (২৫)নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার(১৮ অক্টোবর)দিবাগত রাতএকটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করে।
নিহত স্বপনের স্ত্রী তানিয়া আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওর নিজের রুমে ঘুমাতে যায়। পরে জানালা দিয়ে দেখতে পাইসিলিংফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।পরে আশেপাশের লোকজন ডেকে দরজা ভেঙে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলা লালমোহন থানা দেওয়ানবাগ এলাকার বজলুর রহমানের ছেলে। বর্তমানে মোহাম্মদপুরের ৬ নম্বর রোডের ব্লক-বী ১৭ নম্বর বাসায় স্বামীকে নিয়ে থাকতাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.