রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ রুমান (১৫) নামের এক যুবকের মৃত্যু। নিহত রোমান দোকানের কর্মচারী।
রবিবার(১৯ অক্টোবর)দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহত রুমানের বাবা মোহাম্মদ সানি জানান, আমার ছেলে একটি কাপড়ের দোকানে কাজ করে। কাজ শেষ করে বাসায় ফেরার পথে কালিগঞ্জ বয়েজ ক্লাবের সামনে রুমান কে দুই তিন জন প্রতিরোধ করে পরে কথা কাটাকাটি এক পর্যায়ে আমার ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে মেডিকেলে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর সিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।আমার একটি মাত্র সন্তান,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.