রাজধানীর শাহবাগ থানা এলাকায় গ্যাসের বেলুন বিস্ফোরণ হয়ে দগ্ধ তিন ও আহত দুই মোট পাঁচজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।তারা হলেন,
মোঃ রিয়াজুল(৫৫)দগ্ধ,শাওন(২৫) দগ্ধ,মোঃ
ফয়েজ (৩০) দগ্ধ, মোঃ শামীম (৪৫) আহত
ও মোঃ কালু (৩৫) আহত হয়েছে।
শনিবার(০৫ এপ্রিল)রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রাত সাড়ে ১১ টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন আছে
আহত শামীম জানান,শাহবাগ থানার ফজর আলী বেলুন হাউজ গ্যাসে বেলুন বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয় ও আমরা দুজন হালকা আহত হই পরে আমরা নিজেরাই রিকশা করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসলে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,শাহবাগ থেকে গ্যাসের বেলুন বিস্ফোরিত হয়ে পাঁচজন ঢাকা মেডিকেলের বার্নে এসেছে। তাদের মধ্যে মোঃ রিয়াজুল দশ শতাংশ দগ্ধ,শাওন ১৬ শতাংশ দগ্ধ,ও ফয়েজ ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। আর বাকি শামীম ও কালু সামান্য আহত আহত হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে দগ্ধ দুইজনকে ভর্তি দেওয়া হবে ও বাকি আহত দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.