
সংরক্ষিত ছবি
রাজধানীর কদমতলী থানার জনতাবাগ এলাকার একটি নির্মানাধীন ১০তলা ভবনের পাঁচতলায় লিফটের কাজ করার সময় হঠাৎ লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সিদ্দিকুর রহমান (৪৫) নামে অ্যাপ ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু।
মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সিদ্দিকুরের ভাই মোঃওয়াহিদ জানান, আমার ভাই পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। দুপুরের দিকে কদমতলী জনতাবাদ পুলিশ ফাঁড়ির সামনে একটি নির্মাণাধীন দশ তলা ভবনের পাঁচতলায় লিফটের কাজ করার সময় হঠাৎ লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কালিকাকন্দি এলাকার আব্দুস সাত্তারের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক )মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.