কুমিল্লার হোমনায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, মন্ত্রীপরিষদ সচিব ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য জননেতা প্রয়াত আলহাজ্ব এম কে আনোয়ার এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে হোমনায় সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা-২(হোমনা- তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকার।এসময় উপস্থিত ছিলেন।
হোমনা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. হানিফ মিয়া (কন্ট্রাক্টর),বিএনপি নেতা গাজী মো.মহসিন সরকার চেয়ারম্যান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ রাজ মিয়া (কমিশনার),তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.সামির হোসেন মোল্লা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির
সহ শ্রম বিষয়ক সম্পাদক এইচ এম জাকির সওদাগর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মো.রাজীব আহমেদ,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম সরকারসহ হোমনা- তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.