রাজধানীর যাত্রাবাড়ী ধনিয়া সরাই মসজিদ এলাকায় নিজ চা দোকানে মোঃ মনির (৫০) নামের এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনিরের ছেলে মিরাজ জানান,আমার আমার বাবা একজন চায়ের ব্যবসায়ী আজ সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী দুনিয়া সরাই মসজিদ সংলগ্ন নিজের চা দোকানে গলায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমরা খবর পেয়ে আমার বাবা কে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢ্যামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমার বাবা এলাকার এক লোকের থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিল। ওই লোক সকালে এসে আমার বাবাকে বকাঝকা করলে এই অপমান সহ্য করতে না পেরে নিজ দোকানেই আমার বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি জানান,আমাদের গ্রামের বাড়ি ভোলা সদরের পূর্ব চরকালি এলাকার আহমদ আলী সন্তান। বর্তমানে যাত্রাবাড়ী ধনিয়া এলাকায় থাকতাম।আমরা ছয় ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.