রাজধানীর লালবাগের বেরিবাঁধ এলাকার পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা (৬০)
এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২৪ অক্টোবর)রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নওশাদ জানান, আমরা খবর পেয়ে লালবাগ ২৩ নং ওয়ার্ডে বেরিবাঁধ এলাকার পাকা রাস্তার উপর থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিল,এলাকায় থাকতো আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা যাবে ভুলেও জানান তিনি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.