নওগাঁর সাপাহারে অবস্থিত কদমডাঙ্গা ইসলামিয়্যাহ্ আরাবিয়্যাহ্ সালাফিয়্যাহ্ মাদ্রাসার নতুন ভবন নির্মাণ উপলক্ষে গত ২৪ অক্টোবর ২০২৫ ইং শুক্রবার এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসার মসজিদের দ্বিতীয় তলা এবং পশ্চিম ভবনের তৃতীয় তলার কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *সাফিউল সারোয়ার বিপিএম*, পুলিশ সুপার।
এছাড়াও উপস্থিত ছিলেন *মোঃ মাহবুব আলম*, ডি আই ও - ১, ডিএসবি এবং *মোঃ আব্দুল আজিজ*, অফিসার ইনচার্জ, সাপাহার থানা ও বিশেষ অতিথি জনাব নাহিদ হাসান চপল।
সুধী সমাবেশে প্রধান বক্তা পুলিশ সুপার সফিউল সারোয়ার মাদ্রাসা ছাত্রদের সমাজ বিনির্মানে ভূমিকা পালন করার আহবান জানান ও মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার মানোন্নয়নে এমন অবকাঠামোগত উন্নয়নকে সাধুবাদ জানান।
এছাড়া মো মাহবুব আলম ডি আই ও, ডিএসবি বলেন আমরা মাদ্রাসা ছাত্রদের ও হুজুরদের কথার গুরুত্ব সবচেয়ে বেশি দিয়ে থাকি, শুধু আমরা না সমাজের প্রতিটি ব্যাক্তি তাই করেন। তাই আপনারা অবশ্যই সমাজকে ভালো বার্তা দিয়ে সহায়তা করবেন। আর এমন অনুষ্ঠানে বার বার আসার সুযোগ যেন পাই সেজন্য দোয়া করবেন। এ সময়ে বক্তারা নাহিদ হাসান চপলকে ধন্যবাদ দেন। এবং মাদ্রাসা ছাত্রদের মান উন্নয়নে নাহিদ হাসান চাপলের পরিশ্রমকে সাদুবাদ জানান।
এই অনুষ্ঠানে ছাত্রদের পড়াশোনায় বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সাফিউল আলম, ডিএসবি মো মাহবুব আলম এবং বিশেষ অতিথি জনাব নাহিদ হাসান চপল। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.