রাজধানীর কাফরুল থানা ব্যাটালিয়ান বউ বাজার এলাকার নির্মানাধীন ভবনের ৪তলা
থেকে নিচে পড়ে মোঃ বায়েজিদ(২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করে।
নিহত বায়েজিদের ভাই মোঃ আল-আমিন জানান,পেশায় একজন নির্মাণ শ্রমিক আজ সকালে দিকে কাফরুলের ব্যাটালিয়ান বউ বাজার এলাকার নির্মানাধীন ভবনের ৪তলা
ভবনে নির্মাণ কাজ করার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে প্রথমে তার সহকর্মীরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার ভাই মারা যায়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়াপাড়া এলাকার মোঃ কাজল মিয়া সন্তান।বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.