রাজধানীর বংশাল থানা মাকরোশা মাজার নাজিমুদ্দিন রোড এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচতলায় আগুন লেগে একজন নিহত ও ধুয়াই অসুস্থ হয়ে প্রায় ১৮জন ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এসেছে তাদের মধ্যে ৮জনের নাম পাওয়া গিয়েছে । তারা হলেন, আমিন উদ্দিন (৬৫) (নিহত)মোঃ শাকিব (২২) মোছাঃ মমতাজ (৫৫), মোঃ বুলবুল (৩৭), মোছাঃ শিল্পী (৪২), তালহান(০৪)ইকবাল (৪৭)ও মুশপিকা(২৫)।
সোমবার (০৭ এপ্রিল)সকাল সাড়ে পাঁচটার দিকে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্নান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করে ও বাকি সাত জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচ তলা বাসার নিচতলা আগুন লেগে ধুয়ায় অসুস্থ হয়ে ৮ জনকে ঢাকা মেডিকেলের বার্নে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে বাকি সাত জন চিকিৎসাধীন রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.