সচিবালয়ে সামনে জাতীয় করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জে ও সাউন্ড গ্রেনেড আহত হয়ে অর্ধশত ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা চলছে।
আহতরা হলেন, মোছাম্মদ নাসরিন আক্তার (৪৫), মোঃ নজরুল ইসলাম (৫৫), মোঃ ওসমান (৩৫), আব্দুল জলিল (৪৫), মাসুদ আলম (৬০), আহমদ আলী (৪৫), রুহুল আমিন (৪৫), সুমিত (৪০), আব্দুল হাদী (৩২), মোহাম্মদ আমিন (৪৮), সমীর (২৩), মোহাম্মদ রেজাউল ইসলাম (৩৫), অজ্ঞাত নম্বর পুরুষ (৪৮),শাহ আলম (৫৫), নুরুল ইসলাম (৫০), মোঃ শাহাবুদ্দিন (৩০), মোহাম্মদ মোস্তফা (৩২), মোঃ মোস্তাকিম (২৬),মোরশেদ আলম (৪৫),মোঃ আরিফুর (৩৫), মোহাম্মদ আজিজুল হক (৩৫), মোঃ মোসাম্মৎ কুলছুম বেগম (৩৮), মোহাম্মদ শাহ আলম (৭৫),আব্দুস সালাম (৪৫), মোঃ সালেক (৩৮), মোঃ ফেরদৌস (৩৫), মোঃ মোজাম্মেল হক (৫৫), মোঃ আরিফুল (৩২), নূর হোসেন (৪৬),অজ্ঞাতনামা পুরুষ (৩৫), অজ্ঞাতনামা পুরুষ (৩৪), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (৪০), মোহাম্মদ আলাউদ্দিন (৫০), মোহাম্মদ আরিফুর রহমান (৩৬), মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫৫), মোঃ লুৎফুর রহমান (৩৬),মোঃ আব্দুল্লাহ(৩৫),মোহাম্মদ শফিকুল ইসলাম (৫০) ও মনিরুজ্জামান (৪৭) ।ঢ়
বুধবার(২৯ অক্টোবর)বিকাল তিনটার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে সবাই চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে নিয়ে আসা মোহাম্মদ মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান,জাতীয় করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা সবাই সচিবালয়ের সামনে যাওয়া মাত্রই আমাদের পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে ও সাউন্ড গ্রেনেডে আমাদের অন্তত অর্ধশত আহত হয়।পরে তাদেরকে উদ্ধার করেঢাকা মেডিকেলের বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের কারো মাথায় আঘাত কারো শরীরে আঘাত প্রাপ্ত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে অন্তত অর্ধশত আহত হয়ে ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসেছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।এদের মধ্যে মাথায়, হাতে,শরীরে ,আঘাতের চিহ্ন রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.