রাজধানীর যাত্রাবাড়ীর ডাচ বাংলা মোড়ে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত পার্টনার পবিত্র কুমার জানান, আমরা ইন্টারনেটের ব্যবসা করি গত বৃহস্পতিবারে আমরা চারজন দুই মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে বের হই। ট্যুর থেকে আজ বাড়ি ফেরার সময় যাত্রাবাড়ীর ডাচ বাংলা মোড়ে একটি সিএনজির ধাক্কায় আব্দুল মজিদ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা থানায় জামালতা গ্রামের নুর ইসলামের সন্তান। নিহত আব্দুল মজিদ দুই সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.