রাজধানীর ডেমরা পুর্ব বক্সনগর এলাকার একটি বাসায় আজিমুন্নেসা(৫২)নামের এক নারী গলায ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার(৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজিমুন্নেসার মেয়ে মিম আকতার জানান,আমার মা আমার ভাইকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন এনজিওসংস্থা আশা মানবিক,পল্লী মঙ্গল,সিএসএস সংস্থা থেকে বিভিন্ন মেয়াদে ঋণ উত্তোলন করেন। পরে ঋণের টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠায়,
ঋণেরটাকা পরিশোধ করার মানসিক চাপে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার মা হতাশাগ্রস্ত হয়ে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতেপেয়ে ডেমরা থানাকে খবর দিলে পুলিশ আসলে।পুলিশের সহযোগিতায় আমার মাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের ভাড়া বাসা ডেমরার পূর্ববক্স নগর এলাকার মোহাম্মদ ফারুক উদ্দিনের ভাড়া বাসার তৃতীয় তলায় বাবা আব্দুল মজিদ মোল্লা সঙ্গে থাকি। আমরা চার বোন এক ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.