
সংরক্ষিত ছবি
রাজধানীর বনানীর এলিভেটেড বনরুপা আবাসিক এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু।
সোমবার(০৩ নভেম্বর)দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে বনরুপা আবাসিক এলাকায় রেললাইনের উপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মনোদয় উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি রেললাইন ধরে যাওয়ার সময় বনরুপা আবাসিক এলাকায় বনফুল কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল লাল সাদা চেক সার্ট ও চেক লুঙ্গি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.