রাজধানীর শাহজাহানপুরের খিলগাঁও রেল গেট সংলগ্ন খলিলের গোশতের দোকানের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী
একটি কোম্পানির স্টাফ বাসের ধাক্কায় অজ্ঞাতনামা(৫৫)এক নারী নিহত হয়েছেন।
সোমবার (০৩ নভেম্বর) রাত দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই নারীকে নিয়ে আসা পথচারী মোঃ আদনান অনিক জানান,শাহজাহানপুরের খিলগাঁও রেল গেট সংলগ্ন খলিলেগোশতের দোকানের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কোম্পানির স্টাফ বাসের ওই নারীকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে পড়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত ওই নারীর নাম পরিচয় এখনো জানতে পারেনি আমরা শাজাহানপুর থানাকে অবগত করেছি এই ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই)রাশেদুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই স্টাফ বাসটি জব্দ করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.