ফেনী সদরের একটি বাসায় গ্যাস লিকেছ থেকে আগুনের ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ।দগ্ধদরা হলেন,মোঃ রফিকুল ইসলাম (৪০), আবুল কাশেম(৫৫ ) ও জেসমিন আক্তার (৩০)দগ্ধদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক বিধান সরকার জানান,ফেনী থেকে গ্যাস লিকেজ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আমাদের এখানে নারীসহ তিনজন এসেছে।এদের মধ্যে রফিকুলের ২২ শতাংশ দগ্ধ হয়েছে, আবুল কাশেমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে ও জেসমিন আক্তার ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবার শ্বাসনালী পুড়ে গেছে তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন রেড ইউনিটের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সালেক ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.