দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাইম হোসেন ও রূপনগর থানার ৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মোঃ তানভীর আহম্মেদ খান ইকরামের সই করা দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবং দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, নিজস্ব স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে, গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.