
❤️ কাত্বিনে বৃষ্টির ঢল ❤️
লেখকঃ ইউনুস আহমেদ
আয়রে আয়,চলরে চল চল
হচ্ছে রে হচ্ছে কাত্বিনে ঢল।
গোসল করবো সবাই মিলে
কার্তিকের ঢলে ভিজবি বল।
খুব আনন্দে হবে চল,চলরে চলরে চল।
কালো মেঘে আকাশ ভরা
কার্তিক মাসের বাদলা ঝরা।
বর্ষায় জমা জীবাণু গুলো
ভাসিয়ে নিবে নদী বিল খাল।
চলরে চলরে চল তাড়াতাড়ি চল।
কার্তিকে হয় গরম বিদায়
মুষলধারে বৃষ্টি ঝরে ধরায়।
কার্তিকের আহবান শীত মামা দোলে।
আসছে শীত মামা বাংলার কোলে।
শীতের কাপড় কিনবো চল,চলরে চলরে চল।
কৃষক কৃষানির মুখে আনন্দের হাসি
পিঠাপুলি ভালবাসে গোটা দেশবাসী।
অগ্রহায়ণ আসছে শিশির বিন্দু নিয়ে
কাত্বিনে ঢল জানান দিচ্ছে কে কে করবে বিয়ে।?
চলরে চলরে চল প্রিয়তমা কে সঙ্গে নিয়ে চল।
কার্তিকের বৃষ্টি ঝরছে চলরে চলরে চল
শীতের জামা বের করবো বৃষ্টিতে ভিজি চল।।
নাইরে ডর নাইরে ভয় শালুক তুলবো চল
শীত আসছে বাংলার কোলে হচ্ছে কাত্বিনে ঢল।
চলরে চলরে চল সেজেগুজে চল।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.