রাজধানীর শ্যামপুর থানাধীন বাবু মিয়া গলি এলাকার একটি বাসায় মোছাঃনিলাআক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বুধবার (০৫ নভেম্বর) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে নিয়ে আসা খালাতো ভাই মোঃ রনি জানান,গ্রামে লীনার শাশুড়ি গুরুতর অসুস্থ তাকে দেখতে যায় লীনার স্বামী কালন,পরে স্বামী স্ত্রী ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা হলে স্বামীর উপর অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানে সঙ্গে হুকের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে শ্যামপুর থানাকে ফোন দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত নীলার গ্রামে বাড়ি কুমিল্লা জেলার মৃত শামীম মিয়ার মেয়ে, বর্তমানে শ্যামপুরের পশ্চিম জুরাইন বাবু মিয়া গলি এলাকার ১৭৪/৬-২ নম্বর বাসায় স্বামী কালনকে নিয়ে থাকতো। নিহত দুই ছেলের জননী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.