গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। জনগণ এসব সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। শান্তিতে থাকতে চায়। এমনটাই বললেন,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ( নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। অন্তর্বর্তী সরকার জনগণের কষ্ট বোঝে না উল্লেখ করে তিনি বলেন, এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বুঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।
গণভোট হতে হবে নির্বাচনের দিনে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বুঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।
তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.