রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় মিশুককে দ্রুতগামী বাসের ধাক্কায় একজনের মৃত ও ছয়জন আহত হয়েছেন। নিহত আহতরা হলেন,তাসলিমা আক্তার (৩৬), মোহাম্মদ জামাল (৪০),মোঃ বাবু (২৫), মোহাম্মদ রিফাত (১৩), মোহাম্মদ সাকিবুল (১২), মোঃ তানভীর (০৩) ও নিহত সাইরুল (৪০)।
মঙ্গলবার (০৮ এপ্রিল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সবাইকে ঢাকা মেডিকেলে রাত সাড়ে দশটার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে ও বাকি ছয়জন চিকিৎসাধীন রয়েছে।
তাদের নিয়ে আসা প্রতিবেশী মির্জা হোসেন জানান,মিশুকে করে একই পরিবারে ৭জন নন্দীপাড়া মাদারটেক থেকে সাইনবোর্ড যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস মিশুক কে ধাক্কা দেয়। এতে মিশুকে থাকা শিশুসহ ছয়যাত্রী গুরুতর আহত হন, পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে বাকি ৬জন চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,তাদের বাসা নন্দীপাড়া মাদারটেক এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.