ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ হাত বোমা, পেট্রোল বোমা, বোমা তৈরি সরঞ্জাম জব্দ ও ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর ) দুপুর ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, রাজ ইসলাম (২৫), রাকিব (২৪),জিয়াউর রহমান (২৮)।
স্থানীয়রা জানান, এক মাস ধরে ঘরটি ভাড়া নিয়ে ৩ জন বসবাস করছিলেন। বাড়ির মালিক সৌদি আরবে থাকেন। লোকগুলোকে তেমন দেখা যেত না। তারা ঘোরাঘুরি করতেন। কারো সঙ্গে মিশতেন না। আজ তাদের ঘর থেকে বিপুল পরিমাণ হাত ও পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ ।
এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আশরাফ হোসেন জানান, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল। গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের টিনের ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রল, হাত ও বোমা তৈরি সরঞ্জামসহ তিন যুবককে আটক করি। ওই বাড়িটিতে অভিযান চালানোর সময় বোমা তৈরিতে ব্যস্ত ছিলেন তিন যুবক। এ সময় একজনের ডান হাতে গুরুতর জখম।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.