ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা এক্সপ্রেস ও একই রুটের বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি রাত সোয়া তিনটার দিকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা রেললাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.