কুমিল্লার তিতাসে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকারের গণসংযোগ করেন।
গতকাল বুধবার বিকেলে বাতাকান্দি বাজার সাপ্তাহিক
হাটের দিনে দোকানী এবং পথচারীদের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো.আক্তারুজ্জামান সরকার।লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাজ মিয়া কমিশনার,তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি মো.আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক,সহ শ্রম বিষয়ক
সম্পাদক এইচ এম জাকির সওদাগর,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশিরসহ হোমনা ও তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.