রাজধানীর খিলগাঁওয়ের চৌরাস্তা ঝিলপাড় এলাকার একটি বাসায় মোঃ সিফাত (১৮) নামের এক শিক্ষার্থীর ফাঁস আত্মহত্যা।
শুক্রবার(১৪ নভেম্বর)রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিফাতকে নিয়ে আসা চাচাতো ভাই ওসমান জানান,নিহত সিফাত স্থানে একটি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করত ওর মা বকাঝকা করে,মায়ের উপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে সিফাতকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত সিফাতদের বাসা খিলগাঁও এর চৌরাস্তা ঝিলপাড় ১৪৬০ /এ নং বাসার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক ) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.