
💘 কিছু সুন্দর চেহারা 💘
লেখকঃ ইউনুস উদ্দিন আহমেদ
হঠাৎ পাত্র চাওয়া মেয়ের ফোন
সামাজিক মাধ্যমে ঘোরে ভনভন।
একাধিক আইডি বিভিন্ন রকম ছবি
সাজ সজ্জায় মনমাতানো আজগুবি।
সুমধুর কথাবার্তা চেহারায় সুন্দরের বাহার
খুজে বেড়ায় নিত্যকার সঙ্গী দিন-রাতভর।
লাজ লজ্জার বালাই নেই দরকার শুধু টাকা
অভয়ারণ্য গড়ে নিছে শহর রাজধানী ঢাকা।
আকর্ষণ বেশি তাদের প্রবাসী পুরুষ
ভিডিও কলে রঙ দেখিয়ে করে বেহুশ।
করে এক রূপ হরেকরকম রঙে প্রচারণা
উদ্দেশ্য হাসিলের ফাঁদে নিত্যনতুন প্রতারণা।
ছলাকলা বাস্তব নিশানা তাদের একটাই
টাকা ওলা ছেলেদের বানাতে চায় জামাই।
নিতান্তই তা অল্প দিনের জন্য আটঘাট বেধে
উদ্দেশ্য হাসিল হলে দেয় জীবন থেকে ছেঁটে।
তোতাপাখি ময়নাপাখি আর কলা খায়না
দুধভাত খুজতে ময়না ধরে নতুন বায়না।
নিঃস্ব হয় এক্স বয় একেবারে সর্বস্ব হারিয়ে
ঋণের জালে আটকে কাঁদে মদনা ফুপিয়ে।
সাবধান হও প্রবাসী ভাই, মুক্ষিরানী দেখলে
নিজের যা আছে খাও আস্তে ধিরে খেয়ালে।
টাকা কামানোর জন্য হইছ তোমরা প্রবাসী
পরিবার কে ভাল বেসে থাকো হাসিখুশি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.