শনিবার রাতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য সাময়িকভাবে বন্ধ এবং একই সঙ্গে পুরোনো শহরে কড়া কারফিউ জারি করা হয়েছে ।
ইহুদি উৎসব পালনে অবৈধ বসতি স্থাপনকারীদের সুযোগ দিতে ইসরায়লের এ পদক্ষেপ বলে গণমাধ্যম কে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের জানান, শুক্রবার সকাল থেকেই পুরোনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি রয়েছে।পুরোনো শহরে প্রবেশের পথগুলো বন্ধ করে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ইসরায়েলি বাহিনী । এতে অনেক ফিলিস্তিন বাসিও নিজ ঘরে ফিরতে পারেননি।
শুক্রবার রাতে ও শনিবার সকালে শত শত অবৈধ বসতকারী ভারী সামরিক নিরাপত্তার মধ্য দিয়ে উসকানিমূলক শোভাযাত্রার মাধ্যমে ইব্রাহিমি মসজিদের বাকি অংশ পুরোপুরি দখলে নেওয়া এবং সেটিকে সিনাগগে রূপান্তরের ইসরায়েলি প্রচেষ্টার অংশ।
২০২৫ সালের শুরু থেকে প্রায় প্রতিদিনই ইব্রাহিমি মসজিদের সুক গেট এবং পূর্ব দিকের প্রধান গেট বন্ধ রাখছে বলে ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.