রাজধানীর কদমতলী থানা জুরাইন কলেজ রোড মিরু সড়ক এলাকার নির্মাণাধীন ভবন বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ জাকিরুল ইসলাম(৪৫)নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল)সকাল এগারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা দম্পতি ইমরান/রিপা জানান,জুরাইন কলেজ রোড ১ নং মিরু সড়ক এলাকায় আমার নির্মাণাধীন ভবনে সকাল ছয়টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলেপুলিশের সহযোগিতায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক তার চুরি করার উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করে। নিহতের গ্রামের বাড়ি, গাইবান্ধা জেলার শাঘাটা থানার বোনার পাড়া তেলিয়া গ্রামের শামসুল হকের সন্তান। বর্তমানে জুরাইন কলেজ রোড এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নির্মাণাধীন ভবনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.