ঢাকা মেডিকেলের বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতের উপর থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মাজিবুল আলম জানান, আমরা খবর পেয়ে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেলে বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ওই এলাকাতেই থাকতেন।নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও মনতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে ও মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.