রাজধানীর বংশাল থানা সিক্কাটুলি মাজার গলি এলাকায় জুতার কারখানায় আগুনে দগ্ধ হয়ে ৪জন দগ্ধ।দগ্ধ হলেন,মোঃ আইন উদ্দিন (৪৫),আমির উদ্দিন (৪০),মোঃ রুমান (১৬) ও মোঃ রবিন(১৮) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
রবিবার(১৬ নভেম্বর)রাত পৌনে ২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রাত আড়াইটার দিকে নিয়েআসলে চারজনকে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা মোঃ রফিকুল ইসলাম জানান,বংশাল থানা সিক্কাটুলি মাজার গলি এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় জুতার কারখানার ভিতরে কাজ করার সময় সলিউশন থেকে আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় দগ্ধ আইন উদ্দিন নিজে তার দুই ছেলে ও ভাই দগ্ধ হয়। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার লক্ষীপুর ভাটিয়াপাড়া গ্রামের। বর্তমানে বংশালে ওই বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, বংশালের সিক্কাটুলির মাজার গলি একটি জুতার কারখানায় থেকে দগ্ধ হয়ে চার জন এসেছে। তাদের চারজনকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি দেয়া হয়েছে। তিনি আরো জানান,ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ডিউটিরত চিকিৎসক জানিয়েছেন
আইনউদ্দিনের ২০ শতাংশ দগ্ধ,তার ছেলের
রোমানের ৪৫শতাংশ দগ্ধ,তার ভাই আমির উদ্দিনের দশ শতাংশ দগ্ধ ও তার আরেক ছেলে রবিনের কত শতাংশ তা জানা যায়নি সবাইকে ভর্তি দেওয়া হয়েছে তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসাক।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.