রাজধানীর কদমতলী থানা পোস্তগোলাব্রীজ এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি ধাক্কায় মোহাম্মদ রাফি (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার(১৭ নভেম্বর)বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাফির চাচা মোঃ রতন মিয়া জানান, আমার ভাতিজা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী। বিকেলের দিকে পোস্তগোলা এলাকায় রাস্তা পারাপার সময় সিএনজি ঢাকা গুরুতর আহত হন।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের বাসা জুরাইন কদমতলী থানা এলাকার মোঃরমজান মিয়া ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছ, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.