জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। তারা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন। তবে তাদের আটকে দেয় আইনশৃকঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে সেগুলোকে বাড়িটির কাছে নিতে দেওয়া হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। ব্যারিকেড সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.