রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থীদের ডাকা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) হরতালের প্রথম দিনে ভোর ৬টা থেকে রাঙামাটি শহরের সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে বলে জানা যায়। সকাল থেকে দূরপাল্লার যানবাহনসহ রাঙামাটি–অধীন উপজেলাগুলোতে নৌপথে কোনো ধরনের লঞ্চ ছেড়ে যায়নি। বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে বেশ কিছু স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে।
এদিকে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.