যুক্তরাজ্যে তথা ইউরোপে অন্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশী সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানালে সিটি মেয়র এ জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেন, চট্টগ্রামের কিডনী ডায়ালাইসিসহ বিভিন্ন প্রকল্পে সাহায্যের জন্যও প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যথাক্রমে এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, বিশিষ্ট চিকিৎসক ডা. নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, এসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এতে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসব সংগঠনের মধ্যে ছিল-সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজারে এসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সিতাকুন্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, বৃটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.