কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালাইগোবিন্দপুর গ্রামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার
বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।কুমিল্লা-২ (তিতাস–হোমনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো.আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক
নারী-পরুষসহ সাধারণ মানুষ অংশগ্রহণ ছিল লক্ষনীয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বলরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মোস্তাক মিয়া ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম।উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, আব্দুস সালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আমিরুল ইসলাম মানিক, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক গাজী মো. মহসিন চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, তিতাস উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা যুবদল সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মুন্সী, উপজেলা বিএনপির কোষাধক্ষ্য জামাল আহমেদ প্রধান, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সামির হোসেন মোল্লা, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম, সহ-প্রচার সম্পাদক মো.মাসরুক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম- আহবায়ক মো. মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, জিয়রকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মজিদপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মো. কাউছার মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন—বলরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হাসান,২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও গীতিকার খলিলুর রহমান মাস্টার, জগতপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি মো.সাত্তার মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো.বিল্লাল মিয়া,বিএনপির কর্মী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা মো. হেলাল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
উঠান বৈঠকে প্রধান অতিথি মো. আক্তারুজ্জামান সরকার আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের সমর্থন কামনা করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনঅধিকার প্রতিষ্ঠায় বিএনপির নীতি ও অঙ্গীকার জনসমক্ষে তুলে ধরেন।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। নিয়মিত গণসংযোগ ও আলোচনা ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.