রাজধানীর কদমতলির জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোঃ শাহিন (৩১) নামের এক যুবক গুরুতর আহত।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা পথচারী মোঃ মোহন ও খোরশেদ জানান,আহত শাহীন জুরাইন একটি ফার্নিচারের দোকানে দোকানে কাজ করে।বিকালের দিকে কেবা কাহারা জুরাইন চেয়ারম্যানবাড়ি এলাকায় তাকে লক্ষ্য করে মাথার পিছন সাইডে গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, জুরান এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। চিকিৎসক জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.