নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জে জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।
নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য নিয়ে তিনি বলেন, দেশে অপরাধের পরিমাণ বেশি, তা নিয়ে যেসব মন্তব্য হচ্ছে, তা ব্যক্তিগত বিশ্লেষক মন্তব্য। কেউ কীভাবে বিশ্লেষক হয়েছে, তা আমি জানি না। আমার কাছে তথ্য না থাকায় মন্তব্যও করতে পারি না।
উপদেষ্টা জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ–মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। দেড় বছরের প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে।
ভূমিকম্প সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা জানান, অন্য কোনো দেশে ভূমিকম্প সতর্কতার ব্যবস্থা আছে কি না জানা নেই, তবে বাংলাদেশে বর্তমানে তা নেই। অনেকে বলে, একটি ভূমিকম্পের এক–দেড় ঘণ্টার মধ্যে পুনরায় ঝুঁকি থাকে, কিন্তু আমাদের দেশে ছোট আকারের পরবর্তীতে ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে।
তিনি ভবন নির্মাণে নিরাপত্তা বিষয়ক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ঝুঁকি বেড়ে যায়। ভূমিকম্প হলে মানুষ কোথায় দাঁড়াবে, সেই জন্য মাঠ বা খোলা জায়গা থাকা জরুরি।
মধ্যরাতে একজন সাংবাদিককে ডিবি অফিসে নেওয়া সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, সাংবাদিক হিসেবে নয়, এটি অন্য ধরনের কাজ ছিল। বিষয়টি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.