আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রুস্তম আলী।
আজ(৫ নভেম্বর ২০২৫) বিকেলে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও “মায়ের ডাক”এর সানজিদা ইসলাম তুলির বিশাল জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন,
“ধানের শীষ এদেশের মানুষের প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৪ আসনে একজন চমকপ্রার্থী উপহার দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।”
মিরপুর শহীদ বুদ্ধিজীবী সড়ক থেকে শুরু হওয়া জনসংযোগ মিছিলটি মিরপুর স্টেডিয়াম হয়ে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে সানজিদা ইসলাম তুলিকে স্বাগত জানান।
নেতাকর্মীরা জানান, সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.